গাজীপুরে মহানগর ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা এরশাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে জেলা শহরের রাজবাড়ী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সব কর্মসূচি পালন করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, মাসুদকে আদালতে হাজির করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।
সোমবার বিকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি অটোমোবাইল কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদসহ দুজনকে আটক করে।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





