নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লেদার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (০৪ আগস্ট) দুপুর সোয়া ১২টায় উপজেলার রূপসী বৈতলী এলাকায় অবস্থিত ইউনাইটেড লেদার লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে দুপুরে এই তথ্য জানানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
এমবি





