মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামক স্থানে বুধবার রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বাসের ১১জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের সকলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
ফায়ার সার্ভিস, আহত যাত্রী ও পুলিশ সুত্রে জানা গেছে, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামকস্থানে ঢাকা থেকে যশোরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহীবাস একটি দেশী ইঞ্জিন চালিত নছিমনকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ১১জন আহত হয়।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘঁটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। তারা পুকুরে পড়ে যাওয়া বাসের পিছন দিকের কাঁচ ভেঙ্গে ১১জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।
মাগুরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, বাসের মধ্যে কোন মৃতদেহ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘঁটনাস্থলে গিয়ে ১১জনকে জীবিত উদ্ধার করে।
এমবি





