ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার অসিম (২১) নামে এক বাংলাদেশি যুবক দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে দক্ষিণ আফ্রিকায় কেপটাউন  শহরের এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত অসিম নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের খায়েশ মিয়ার ছেলে। নিহত অসিমের অফ্রিকায় কেপটাউন শহরের স্টেশনারির দোকান ছিল।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত নিহতের বড় ভাই জসিম উদ্দিন গ্রামের বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

নিহতের চাচাতো ভাই জহির রায়হান জানান, অসিম সাত মাস আগে দক্ষিণ আফ্রিকা যান। তিনি পাঁচ ভাই-বোনের মধ্যে তৃতীয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা জানান, বিষয়টি শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

জেডআই