বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশি একজন প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী নেওয়ার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। এ বিষয়ে তিনি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

ফাহমি ফাদজিল বলেন, ‘বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী কর্মী নেওয়ার দাবি করেছেন। এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক কোনো অবস্থান নয়। এ বিষয়ে মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমাকে জানানো হয়েছে, বিবৃতিটি একজন প্রতিমন্ত্রী দিয়েছেন।’

প্রত্যাবাসন নিয়ে মালয়েশিয়ার অবস্থান

এদিকে মিয়ানমারে শরণার্থী প্রত্যাবাসন নিয়েও কথা বলেছেন ফাহমি। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মিয়ানমারকে এখনো শরণার্থীদের ফেরত পাঠানোর জন্য অনিরাপদ বলে যে উদ্বেগ জানিয়েছে, তারও জবাব দেন তিনি।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের বরাত দিয়ে ফাহমি জানান, স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপে ১ হাজার ৪৭৬ জন শরণার্থী একটি নথিতে স্বাক্ষর করেছেন। এতে তারা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি জানান, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের হাতে আটক মিয়ানমারের ১০ হাজারের বেশি শরণার্থীর মধ্য থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ হাজার জনকে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরি করে। পরে তালিকাটি মিয়ানমার দূতাবাসে পাঠানো হয়।

সেখান থেকে মিয়ানমার সরকার ১ হাজার ৪৭৬ জনকে ফেরত নিতে সম্মতি দিয়েছে বলে জানান ফাহমি।

‘শরণার্থীরা নিরাপদে থাকবেন’

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে প্রত্যাবাসন করা শরণার্থীদের কোনো ক্ষতি হবে না। তারা মিয়ানমারে নিরাপদে থাকবেন বলেও মালয়েশিয়ার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে এসেছিল কর্মী নেওয়ার দাবি

এর আগে মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খানের সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন তিনি।

তবে এক দিন পরই প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার এই দাবিকে মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় বলে জানাল দেশটির সরকার।

এস