পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খোকন নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় ওসিসহ আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার মধ্যরাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, খোকন আন্তজেলা মাদক সম্রাট।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, মধ্যরাতে ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তজেলা মাদক সম্রাট খোকন নিহত হয়।

এ সময় পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি ককটেল উদ্ধার করে। খোকনের লাশ ময়মনসিংহ মর্গে পাঠানো হয়েছে।

এআর