রাজশাহীর সাহেব বাজারের এক আবাসিক হোটেল থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে বোয়ালীয়া থানা পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মিজানুর রহমান (২৩) ও পাবনার রাধানগর এলাকার সোমাইয়া খাতুন (২০)।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহাদত হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের শরীরে আঘাতের চিহ্ন আছে। দেখে মনে হচ্ছে হত্যা।

তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।


এসএম