নারায়ণগঞ্জে চালভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রূপমের আদালত রোববার বিকালে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার দুপুরে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

গ্রেফতাররা হলেন- গাজীপুরের কোনাবাড়ী এলাকার কেরামত আলী ছেলে জামাল ও একই জেলার কোনাবাড়ী আমবাগান এলাকার জ্যোতীন্দ্র সাহার ছেলে প্রবীর সাহা।

মামলার তদন্তকারী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দিনাজপুর জেলার রাজারামপুর থেকে ৩০৪ বস্তা চাল নিয়ে একটি ট্রাক করে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির উদ্দেশে রওনা হয়। পথে নারায়ণগঞ্জের গোপচরের আশা পেট্রোল পাম্পের সামনে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে চালভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায় ডাকাতরা।

কেএইচ