বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত একজন নিহত হওয়ার পাওয়া গেছে। ভবনের ভেতরে এখনো অনেক মানুষ আটকা পড়েছে। যার কারণে হতাহতের আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বাঁচার জন্য ভবন থেকে লাফ দেওয়ায় আহত হয়েছে অনেকে।
আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস ১৭টি ইউনিট। উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও।
আজ বৃহস্পতিবার পৌনে ১টার দিকে ভবনটিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো বলতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের কর্মকর্তা এনায়েত হোসেন জানিয়েছেন শুরুতে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু দুপুর ২টা নাগাদ ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন আরও ৪টি ইউনিট যোগ দিয়েছে।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমানবাহিনীর হেলিকপ্টার।
ভবনটিতে বহুজাতিক প্রতিষ্ঠানের একাধিক কার্যালয় আছে। একইসঙ্গে গার্মেন্টের বায়িং হাউজসহ বিভিন্ন কার্যালয় আছে।
জেড





