‘দক্ষতা সংস্কৃতি-জাতীয় সমৃদ্ধি’ এ স্লোগানে গণপ্রকৌশল দিবস এবং আইডিইবির ৪৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ঝিনাইদহে র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ র্যালির আয়োজন করে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শেখ রফিকুল ইসলাম ও জেলা শাখার নেতা মুন্সি আবু জাফরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেআই





