মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদূস হাসান জানান, ভোরে পিকআপটি মাওয়া থেকে ঢাকা যাচ্ছিল। পথে নিমতলা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে তিনজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।
এমই





