চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দর্শনা সীমান্তের বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠকে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা, মাদক পাচার, নারী-শিশু পাচার ও চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন দানিয়েল রাব্বি, অতিরিক্ত পরিচালক সোহরাব হোসেন, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম, গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার মহসিন আলী ও ঠাকুরপুর কোম্পানি কমান্ডার সুবেদার শহীদুল ইসলাম।

ভারতের পক্ষে বিএসএফের কৃষ্ণনগর-১১৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল বীরেন্দ্র দত্তর নেতৃত্বে ৮ সদস্যের দলে ছিলেন- সেকেন্ড ইন কমান্ড সুরেশ কুমার ও ডেপুটি কমান্ডার সতীশ চন্দ্র।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই