রাজশাহী জেলার চারঘাট উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে রিংকু নামে এক চার বছরের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে চারঘাটের পুঠিয়া-নন্দনগাছি সড়কের বালাদিয়াড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রিংকু বালাদিয়াড় গ্রামের রবিউল ইসলামের ছেলে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, প্রতিবেশীর বাড়ি যেতে মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে বের হয় রিংকু। রাস্তা পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর ট্রলি ও এর চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান ওসি।
ওএফ





