রাজধানীর শনির আখড়ায় নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে মো. জসিম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জসিমের সহকর্মী ফয়সাল বলেন, সকালে নির্মাণাধীন ভবনের চারতলায় কাজ করার সময় মাচা ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয় গেলে বেলা ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত জসিমের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। তার বাবার নাম আবদুল খলিল খান। বর্তমান শনি আখড়া হাজী মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে।

এমবি