মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের মোল্লাপাড়া এলাকা থেকে আনুমানিক (৩৫) বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই যুবকের পড়নে রয়েছে লুঙ্গি ও শার্ট।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মরদেহের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

এমকে