রাজধানীর একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে সোহেল রানা (২২) ও মো. আশরাফুল হক (২০) নামে দুই শ্রমিকদগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকেকামরাঙ্গীরচরে লোহার ব্রিজের ঢালেএ দুর্ঘটনা ঘটে।
বিক্রমপুর নামে ওই প্লাস্টিক কারখানার ম্যানেজার বদরউদ্দিন জানান, চারতলা ভবনের তিনতলায় অবস্থিত কারখানায় ওই দুই শ্রমিক ঘুমিয়ে ছিলেন।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণ পর স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক)বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পালজানান, অগ্নিদগ্ধদের মধ্যে সোহেলের শরীরের ৫৮ শতাংশ এবং আশরাফুলের শরীরের ৮২ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





