বগুড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্য, জামায়াতের তিন নেতাসহ বিভিন্ন মামলার ৬৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন)সকাল পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি/সার্কেল-বি) গাজিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ওএফ