বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু‘র মুক্তির দাবিতে ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা চলমান আন্দোলন এবং হরতালের সর্মথনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা বিএনপি ও এনটিভি দর্শক ফোরাম।
সোমবার দুপুর ১২ টার দিকে শহরের হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুনবাজার মোড়ে গিয়ে মানববন্ধন করে দলীয় কার্যালয়ে ফিরে আশে নেতাকর্মীরা।
ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মাহমুদ আলম, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, ছাত্রনেতা সামছুল আলম উজ্জল প্রমূখ।
কেএইচ





