প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি দেশের মানুষের জন্য। দেশের মানুষের জন্য রাজনীতির এ ধারা তৈরি করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুই দেশের মানুষ ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনিই মহান মে দিবসে বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করেন।’

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন, ‘শ্রমিকদের বেতন বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। কারখানায় দুর্ঘটনা প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে।’

২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএইচ