বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। আকাশে থাকা অবস্থায় ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করা হয়।

পরে বিমানটি ওমানের মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অসুস্থ যাত্রীকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মৃত যাত্রীকে মাস্কাটে রেখে বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ফ্লাইটে ছানোয়ারা বেগমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

বিজি-১৩৬ ফ্লাইটটি বুধবার দুপুর আনুমানিক ২টা ৪৪৭ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

প্রসঙ্গত, বিজি-১৩৬ ফ্লাইটটির বুধবার বেলা ১১টায় সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

এমএম