কুমিল্লার চান্দিনা উপজেলার সিনেমা হলের কাছে লিচু বোঝাই ট্রাক উল্টে জাকির হোসেন (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের হাসেম মিয়ার ছেলে। তিনি চান্দিনার বেলাশহর এলাকায় ভাড়া থাকতেন।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সাজেন্ট আসাদুজ্জামান জানান, সকালে জাকির রিকশা নিয়ে সিনেমা হলের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গেলে রিকশাটি এর নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই রিকশাচালক জাকিরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপর হাইওয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।
কেএইচ





