কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় রাশিন (১২) নামে স্কুলছাত্র নিহত হয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ এলাকার মৃত কামরুল ইসলামের ছেলে। তিনি দৌলতপুরের জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র। বাবার মৃত্যুর পর থেকে রাশিন উক্ত এলাকার নানার বাড়িতে থাকতো।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহাদত হোসেন জানান, বেলা ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলইে রাশিন মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এমবি





