রাজধানীর বংশালের শিক্কাটুলি এলাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডে বাবা ও ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, সালাহউদ্দিন (৬০), তার ছেলে বান্টি (২০) ও কমর্চারী নাজিম উদ্দিন (১৬)।  

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে বংশালের শিক্কাটুলি এলাকার ১৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় একটি জুতার কারখানায় আগুন লাগে।

এতে কারখানা মালিক সালাহউদ্দিনের দুই হাত, বুক ও পিঠ, তার ছেলে বাণ্টির মুখ ও হাত এবং কর্মচারী নাজিম উদ্দিনের ডান হাত ও পিঠ ঝলসে গেছে।

কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

এসএইচ