নাটোরে নিখোঁজ হওয়ার তিন দিন পর আরমান আলী (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আরমান তেবাড়িয়া এলাকার বাবলু মেম্বারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম খান জানান, আরমান তিন দিন ধরে নিখোঁজ ছিল। সকালে আখক্ষেতে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

ঢাকা,১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর