চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নব-নির্মিত কার্যালয় উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি আজ (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ২ নম্বর গেটে নব-নির্মিত এই ভবন উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়টি জনাজীর্ণ ও পুরাতন হওয়ায় ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। সাময়িক সময়ের জন্য পুলিশি কার্যক্রম চলে হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইন্সে।

এখন থেকে নগরের ২ নম্বর গেটে নতুন এই ভবন উদ্বোধনের মধ্য দিয়ে আবারও জেলা পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে।

এমবি