গাইবান্ধা জেলার বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ(৬৭) ৪ দিন ধরে নিখোজ রয়েছেন।গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের কয়াছয়ঘড়িয়া গ্রামের মৃত নাদের হোসেনের পুত্র আবুল কালাম আজাদ(৬৭), গত ১৯ নভেম্বর সন্ধায় গাইবান্ধা শহরের যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

পরিবারের পক্ষ থেকে আত্বীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান মেলেনি। অবশেষে ২২ নভেম্বর তার স্ত্রী কয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আনজু মনোযারা বেগম নিখোজ স্বামীর খোজকভরে জন্য ২২ নভেম্বর গাইবান্ধা সদর থানায় ১ টি সাধারন ডাইরী করেছেন।

বাড়ী থেকে বেরুনোর সময় তার পড়নে লাল পাঞ্জাবি, কালো প্যান্ট, মুজিব কোর্ট পরিহিত ছিল। স্বাধীনতা যুদ্ধে আহত হবার পর থেকেই এই বীর মুক্তিযোদ্ধার মানসিক সমস্যা নিয়ে দিনাতিপাত করছিলেন। তার মুক্তিযোদ্ধা সনদ নং গাইবান্ধা ম ১৬৯৬২২।

রুবেল/নাজিব