নাটোরে ট্রেনে কাটা পড়ে গোপেন ঘোষ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোপেন কুমুদবাটি গ্রামের গোপাল ঘোষের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, সকালে স্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে গোপেন ঘোষ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জেএ