চুয়াডাঙ্গা জেলার পৃথক স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এতে ৬ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার এলাকার নাসির উদ্দীনের ছেলে হাসান (৩০), বাস্তুপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আনসার আলী (৩২), মালোপাড়া গ্রামের ফড়িং মিয়ার ছেলে রুস্তম আলী (২৮), আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ মোল্লার ছেলে উজ্জল (২৫), জমশেদ আলীর ছেলে কাজল (২৪) ও সদর উপজেলার ডিঙ্গেদাহ মানিকদিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০) কে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জি,আর ও সি,আর মামলা আছে বলে পুলিশ সুপার জানান।
ঢাকা,১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ