রাজধানী মিরপুরে সড়ক দূর্ঘটনায় আবদুল কাদের (২৫) নামে এক পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মিরপুর সাড়ে-১১ পূবালী ব্যাংকের সামনে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
পথচারী লিয়াকত জানান, রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাস সুপার পরিবহনের ধাক্কায় আবদুল কাদের গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, আবদুল কাদেরের পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে তার নাম পরিচয় জানা গেছে।
এমকে





