প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শন করছেন। রোববার সকাল পৌনে ১১টার দিকে তিনি সচিবালয়ের ৬নং ভবনের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পৌঁছান।
মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় মন্ত্রণালয়ের সবার কাছে সরকারের প্রত্যাশা ও করণীয় বিষয়েও আলোচনা করবেন তিনি।
এ ছাড়া বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে পাটের ভূমিকা নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে সব মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে রোববার প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শন করছেন তিনি।
কেএ





