ভোলা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোস্তফা কামালসহ ৩৫ জন জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডে শিবিরের একটি কর্মীসভা থেকে তাদেরকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, গোপন সংবাদে তাদেরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দলীয় বই-পুস্তক উদ্ধার করা হয়েছে।

জেএইচ