নাশকতার মামলায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ঠাকুর বাজার মডেল স্কুলের কাছে তার বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আবুল হোসাইন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আবুল হোসাইনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাহরাস্তি থানায় না রেখে হাজীগঞ্জ থানায় পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এমকে