চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কেরাণীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়া চুনতি ইউনিয়নের আমির হামজার ছেলে আবুল হাসেম (৩২), সাতকানিয়া নাপিতের চর এলাকার শামসুল আলমের ছেলে মিজানুর রহমান (২৮) ও জনর কেওচিয়া ইউনিয়নের আবুল বশরের পুত্র মো. লোকমান (৩৮)।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





