মিরপুরের কালশিতে বিহারীদের সাথে পুলিশের সংঘর্ষের পর বিহারী ক্যাম্পে অভিযানে যাচ্ছে পুলিশ। সংঘর্ষের পর ক্যাম্পের মধ্য হতাহতদের উদ্ধারসহ অস্ত্র ও সংঘর্ষে অভিযুক্তাদের আটকের জন্য পুলিশ এ অভিযান শুরু করবে বলে জানিয়েছেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ।

তিনি বলেন, আমরা প্রস্তুতি নিয়ে কিছুক্ষণের মধ্যে অভিযানে যাবো।

উল্লেখ্য, শনিবার সকালে আতশবাজিকে কেন্দ্র করে প্রথমে বিহারীদের প্রভাবশালী দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসলে পুলিশের সাথেও তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুর্বৃত্তরা একই পরিবারের চারজনসহ ১০জনকে পুড়িয়ে হত্যা করেছে বলে জানা যায়। তবে কারা হত্যা করেছে তা পুলিশ এখনো পরিস্কার করতে পারেনি।

ঢাকা, ১৪ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস