মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আমবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে সেটি খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন ব্যবসায়ী।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামজানান, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আমবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে ট্রাকটি খাদে পড়ে গেলে চার আম ব্যবসায়ী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টিকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এআর





