রাজধানীর কামরাঙ্গীর চরে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল ৭টা ৩১ মিনিটে কামরাঙ্গীর চরের ঈদগাহ মাঠের সামনের ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের পরিদর্শক মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দল।
এই মুহূর্তে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছেন তিনি।
তবে কী কারণে বা কিসের থেকে এই আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
এমবি





