ফেনীর সোনাগাজী উপজেলায় পাওয়ার টিলারের (ট্রলি) চাপায় ইমাম হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উকিল বাড়ির দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে একই এলাকার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে উকিল বাড়ির দরজা এলাকায় রাস্তা পার হচ্ছিল ইমাম। এ সময় মাটি ভর্তি একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘাতক ট্রলিটি আটক করেছে পুলিশ।
এমবি





