সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা শাহিদা খাতুন (৪৫) ও মেয়ে সালমা খাতুন (২০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।
সোমবার (০৯ মে) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে।
আহতরা হলেন- একই উপজেলার তুজলপুর গ্রামের ফাতেমা খাতুন ও মাধবকাটি গ্রামের রনি হোসেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেবিট্যাক্সিতে করে সাতক্ষীরা শহরে যাচ্ছিলেন শাহিদা খাতুন ও তার মেয়ে সালমা খাতুন।
পথে ছয়ঘরিয়া মোড়ে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলসের একটি কোচ তাদের বেবিট্যাক্সিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
এসএম





