একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে দেশের বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচন কমিশনে ফলাফল আসতে শুরু করেছে। ঐক্যফ্রন্টের বয়কট, শরীয়তপুরে ৩টি আসনেই সহজ জয় আ.লীগের।
মোট ভোটার ২,৯৫,৬৫০; পুরুষ ভোটার ১,৫৪,৫৯৫; নারী ভোটার ১,৪১,০৫৫; প্রার্থী: ইকবাল হোসেন অপু(আওয়ামী লীগ - নৌকা), সরদার এ কে এম নাসির উদ্দীন (বিএনপি - ধানের শীষ) মোট কেন্দ্র: ১১৮।
শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ইকবাল হেসেন অপু বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২,৭২,৯৩৪। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন প্রার্থী তোফায়েল আহম্মেদ হাত পাখা প্রতীকে পেয়েছেন ১৪২৭ ভোট। বিএনপির প্রার্থী সরদার নাসির উদ্দিনের প্রাপ্ত ভোটের সংখ্যা ১০৫৪। এই আসনে কেন্দ্র সংখ্যা ১১৮।
================
শরীয়তপুর-২ (নড়িয়া এবং ভেদরগঞ্জ উপজেলার নিম্নলিখিত ইউনিয়ন সমূহঃ ছয়গাও, মহিষার, নারায়ানপুর, রামভদ্রপুর ও ভেদরগঞ্জ পৌরসভা) মোট ভোটার ২,৩৪,৩৫৯; পুরুষ ভোটার ১,১৮,৮৬৮; নারী ভোটার ১,১৫,৪৯১;
প্রার্থী: এ কে এম এনামুল হক শামীম (আওয়ামী লীগ - নৌকা), শফিকুর রহমান কিরণ (বিএনপি - ধানের শীষ)
মোট কেন্দ্র: ১৩২টি ,
শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী একেএম এনামুল হক শামীম নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৭২৩৮১। তার নিকট তম প্রতিদ্বন্দী বিএপির প্রার্থী শফিকুর রহমান কিরনের প্রাপ্ত ভোটের সংখ্যা ২২১৫। ইসলামী আন্দোলন প্রার্থী হাফেজ মাওলানা শওকত আলী পেয়েছেন ১৩১৪ ভোট। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৩২।
উল্লেখ্য: শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) নির্বাচনী এলাকার জাতীয় (বিএনপি) ঐক্যফ্রন্টের প্রার্থী শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এক ভিডিও বার্তার মধ্যামে নির্বাচন বয়কট করেছেন।
রোববার দুপুর ১২টায় সখিপুর থানার নিজ এলাকা থেকে এই ভিডিও বার্তা করে কিরনের ।
১৩২টি ভোটকেন্দ্রের কোথাও তার পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেয়া হয়নি।
তিনি আরো বলেন, ভোটের আগারে রাতেই (২৯ ডিসেম্বর) কমপক্ষে ৬০ ভাগ ভোট কেটে নিয়ে যায় আওয়ামী লীগের সমর্থকরা। তার নেতাকর্মীদের হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে। কোনো কেন্দ্রেই সুষ্ঠু ভোট হয়নি। এ কারণেই নির্বাচন বয়কট করেছি।
================
শরীয়তপুর-৩ ( (ক) ডামুড্যা উপজেলা (খ) গোসাইরহাট উপজেলা (গ) নিম্নলিখিত ইউনিয়ন সমূহ ব্যতীত ভেদরগঞ্জ উপজেলাঃ ছয়গাও, মহিষার, নারায়ানপুর, রামভদ্রপুর ও ভেদরগঞ্জ পৌরসভা (শিবপুর উপজেলা) )
মোট ভোটার ৩,৩১,০৯৯; পুরুষ ভোটার ১,৬৮,৭৯৫; নারী ভোটার ১,৬২,৩০৪;
প্রার্থী: নাহিম রাজ্জাক (আওয়ামী লীগ - নৌকা), মিয়া নুরুদ্দিন অপু (বিএনপি - ধানের শীষ)
আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী নাহিম রাজ্জাক জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২০৭২৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন প্রার্থী এড. হানিফ মিয়া হাত পাখা প্রতীকে পেয়েছেন ২৭৪৬ ভোট। বিএপির প্রার্থী মিয়া নুরুউদ্দিন অপুর প্রাপ্ত ভোটের সংখ্যা ২৬৬৪। এই আসনে কেন্দ্র সংখ্যা ১০০।
এএস





