ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে তাকে ৭১টি লাল গোলাপ পাঠিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোলাপের একটি ফুলের তোড়া ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করে।
ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। খবর বাসস’র।
নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটে জন্মগ্রহন করেন। তিনি ২০০১ সালের ৭ অক্টোবর থেকে ২০১৪ সালের ২২ মে পযর্ন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মোদি ২০১৪ সালের ২৬ মে’র পর থেকে ভারতীয় সরকার প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।
এমবি





