ঝিনাইদহের সিমান্ত এলাকা ও মাগুরা সদর উপজেলার আলমখালি বাজার এলাকায় যাত্রীবাহী ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম হাবিবুর রহমান। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কানাইডাঙ্গা গ্রামে। মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহ গামী সোনারতরী পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা দর্শণা ডিলাক্সের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাত একজন ও হাসপাতালে আনার পরে হাবিবুর রহমানের মৃত্যু হয়।

আহত অবস্থায় অন্তত ২০ জনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহতদের জন্য জরুরী রক্ত দেয়ার জন্য সকলকে আহবান জানিয়েছে জেলা প্রশাসন।

এমএনজে/তারিক,