সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল বিসিক মোড়ে একটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, সোমবার সকালে ৫/৭ জন যুবক হঠাৎ করে রাস্তায় ট্রাকটির গতিরোধ করে এবং সামনের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।

এদিকে রোববার রাত থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের জোস্না জাহিদুল ও উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামের মোস্তফা কামাল নামে দুজনকে আটক করেছে।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম ট্রাক ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এআর