ঝিনাইদহে জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সদর ও হরিণাকুণ্ডু উপজেলা থেকে মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতার প্রস্তুতিকালে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ছয়জন এবং হরিণাকুণ্ডু উপজেলার থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেএইচ