হরতালের সমর্থনে রাজধানীর কাফরুলে মিছিল করেছে কাফরুল থানা জামায়াতে ইসলামী। মিছির শেষে হরতাল সমর্থকরা সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর অধ্যাপক আনোয়াররুল করিম।

মিছিলে উপস্থিত ছিলেন, মো. আলাউদ্দিন, মো. সেলিম খলিফা, খান হাবীব মোস্তফা, তৌফিকুল হক প্রমূখ।

এমকে