রাজধানীর ক্যান্টনমেন্টের বালুরঘাট এলাকায় খবির মার্কেটের পেছনে একটি ৬তলা ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে।
রোববার (২৪ মার্চ) রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনের সব বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, প্রতীক্ষা নামের ৬তলা ওই ভবনটি হেলে পড়ার খবর পান তারা। এরপর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সেখানে পাঠানো হয়। ভবনটি হেলে পড়লেও কেউ হতাহত হয়নি। বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে।
আজ (২৪ মার্চ) সোমবার সকালে স্থাপত্য বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
এমবি





