মগবাজারের দিলু রোডে বাসার সামনে বোমা মেরে এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ওই ব্যবসায়ী জানান, সকাল সাড়ে ১১টার দিকে সে বাসা থেকে বের হচ্ছিল। এ সময় একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে সে বাধা দিলে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বোমা বিস্ফোরণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। বোমার আঘাতে আহত হন ব্যবসায়ী।
রমনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মশিউর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
তবে এটি নাটক না কি সত্য সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





