আওয়ামী লীগের শীর্ষ নেতারা বললেন, বিএনপিকে ডুবানোর জন্য তারেকই যথেষ্ট, আর কাউকে লাগবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাস। যারা তাকে অসম্মান করতে চায়, ছোট করতে চায়, তারা নিজেরাই আজ ঘৃণার পাত্রে পরিণত হয়ে গেছে। সুতরাং এ ধরনের উক্তির মাধ্যমে ইতিহাসকে বদলানো যাবে না।’
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে গিয়ে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া যত অপকর্ম, দুর্নীতি ও সন্ত্রাস করেছিলেন, এজন্য বাংলার জনগণ তাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছে। সেই আস্তাকুড় থেকে তাকে আর জনগণ ফিরিয়ে আনবে না। তার আন্দোলন কাগজের মধ্যেই থাকবে, মিডিয়ার মধ্যেই থাকবে, বাস্তবে রূপ লাভ করতে পারবে না।’
দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবৈধ এই সরকার পতনের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘গত চার বছর ধরে বেগম জিয়া একই কথা বলে আসছেন। এটা নিতান্তই পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। তিনি যে দল পরিচালনায় ব্যর্থ তার প্রমাণ গত ৫ জানুয়ারির নির্বাচনেই তার নেতাকর্মীদের মধ্যে জানান দিয়েছেন। তাই বৃথা হুঙ্কার দিয়ে কোনো লাভ হবে না।’
পাবনা পুলিশ লাইন মাঠে দুপুর একটায় সম্মেলন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিচালনায় সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় সদস্য এএইচএম খাইরুজ্জামান লিটন এমপি, আব্দুর রহমান এমপি, গাজীপুর জেলা পরিষদ প্রশাসন ও কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান, পাট ও বন্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি ও কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন।
জেআই





