গাইবান্ধায় অস্ত্র ও গুলিসহ সাইদুর নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সাইদুর গাইবান্ধা শহরের থানাপাড়ার মৃত জয়নালের ছেলে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান বলেন, আটকের সময় তার কাছে থাকা ব্যাগ থেকে একটি পাইপ গান ও ছয় রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।

সাইদুরের নামে গাইবান্ধা সদর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।এ ছাড়া সে গাইবান্ধা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলাতে ডাকাতি করে বলে পুলিশ জানিয়েছে।

তার নামে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এমকে