রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকালে তাকে প্রত্যাহার করা হয়।
পুলিশের এআইজি (মিডিয়া) মো. জালাল উদ্দীন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর শাহবাগের বারডেম জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসদেরকে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদের নেতৃত্বে মারধর করা হয়।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]