যশোরের বেনাপোল পোর্ট এলকায় ১০০ বোতল মদসহ হোসনেয়ারা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক হওয়া হোসনেয়ারা কাগমারী গ্রামের শুকুর আলীর স্ত্রী।

মঙ্গলবার ভোরে পোর্ট এলকার কাগমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পোর্ট থানাধীন কাগমারী গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল মদসহ নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। এবং সকালে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক মতিউর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এআই